• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নারীদের ব্যতিক্রমী নৌকা বাইচ

পিরোজপুর : পিরোজপুরে নারীদের নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) জেলা শহরের পৌর রিজার্ভ পুকুরে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা সালমা জাহানের উদ্যোগে নারীদের এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ইউপি সদস্য সালমা রহমান হ্যাপির দল বিজয়ী হয়। জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বিজয়ী দলকে পুরস্কৃত করেন।

এর আগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শহরে র‌্যালী এবং শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে সেখান থেকে র‌্যালী বের হয়ে শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়।

শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া।

বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান, যুগ্ম জেলা জজ এনামুল হক বসুনিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন, এডভোকেট এম এ মান্নান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, জিপি অ্যাডভোকেট শহীদুল হক খান, সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান, ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন। আনুষ্ঠান উপাস্থাপনা করেন সহকারী জেলা জজ সালমা আক্তার।

আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমি ও কাউখালী খেলাঘরের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ