• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

মহিলা লীগের সহ-সভাপতি হলেন রেলমন্ত্রীর স্ত্রী

সিসি নিউজ: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রেলমন্ত্রী মুজিবুল হকের সহধর্মিণী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা। শনিবার এ তথ্য জানান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা আক্তার।

জানা যায়, রেলমন্ত্রী মজিবুল হকের রাজনৈতিক দক্ষতায় অনুপ্রাণিত হয়েই রাজনীতিতে যোগ দেন হনুফা আক্তার রিক্তা। বেশ কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কার পক্ষে প্রচারণায় অংশগ্রহণও করেন হনুফা আক্তার রিক্তা।

এদিকে, অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভ কামনা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ