• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

হাওরাঞ্চলে প্রধানমন্ত্রী উপহাস করতে গেছেন : রিজভী

সিসি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্দশাগ্রস্ত মানুষদের সাথে উপহাস করতে হাওর অঞ্চল পরিদর্শনে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়ির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিভিন্ন টিম গঠন করে দিয়েছেন। তবে হাওর অঞ্চল পরিদর্শনে যদি খালেদা জিয়া যেতে চান তাহলে তা আলোচনা সাপেক্ষে আপনাদের সবাইকে অবহিত করা হবে।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, আমাদের প্রশ্ন হচ্ছে যখন হাওরাঞ্চল বিলিনের পথে এবং দুর্দশাপীড়িত মানুষগুলো কাতরাচ্ছে তখন কেন প্রধানমন্ত্রী সেখানে পরিদর্শনে গেলেন? তাদের সাথে উপহাস করার জন্য তিনি সেখানে গেছেন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ