• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভূঁইফোড় সংগঠনগুলোর নেই নিজস্ব কার্যালয়

সিসি ডেস্ক: আওয়ামী লীগ ও বিএনপি’র নাম ব্যবহার করে গড়ে ওঠা বেশিরভাগ ভূঁইফোড় সংগঠনের নিজস্ব কার্যালয় নেই। তাই দলের কেন্দ্রীয় কার্যালয়কে ঠিকানা হিসেবে ব্যবহার করছেন তারা।

এর বাইরে নামকাওয়াস্তে বিভিন্ন টাইটেল ব্যবহার করে গড়ে ওঠা এসব সংগঠনের বেশিরভাগের কার্যালয় গুলিস্তান এলাকার বিভিন্ন মার্কেটের ভাড়া করা দোকান।

নামসর্বস্ব এসব সংগঠনের নেতা-কর্মী না থাকায় কর্মসূচি চলে ভাড়াটিয়া লোক দিয়ে।

যাদের দোকান নেই তারা ব্যানার-পোস্টারে ব্যবহার করছেন দলীয় কার্যালয়ের ঠিকানা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভূইফোঁড় সংগঠনগুলো আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবারের নাম ব্যবহার করায় বরাবরই এর বিরুদ্ধে অবস্থান রয়েছে দলের।

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠন ছাড়া অন্যদের কোনো স্বীকৃতি নেই। তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

তবে নিজেদের কার্যক্রমকে বৈধতা দিতে যুক্তির কমতি নেই, নানা নামে গজিয়ে ওঠা অনাহুত সংগঠনের নেতাদের।

তারা বলেন, যে যায় বলুন, আমরা দলের সঙ্গেই আছি। দলের নেতারাও আমাদের সঙ্গে রয়েছেন। আমরা কারো জমি দখল করি না। কারো কিছু আত্মসাৎ করি না। দলকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করি।

সরেজমিনে দেখা গেছে নামসর্বস্ব এসব সংগঠন কেবলই নেতা নির্ভর। তারা টাকার বিনিময়ে লোক ভাড়া করে বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা।বিভিন্ন অপরাধে দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে নেয়া হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা।

উৎসঃ   আরটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ