• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

‘৩০০ আসনে ৯০০ প্রার্থী প্রস্তুত বিএনপির’

সিসি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের কাজের সঙ্গে আমাদের কাজের তুলনা করার প্রয়োজন নেই। আমরা একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল। আমরা নির্বাচনে বিশ্বাস করি। যদি নির্বাচন সহায়ক সরকার থাকে এবং নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত থাকে তাহলে আমরা নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত। আমাদের ৩শ আসনের বিপরীতে ৯শ প্রার্থী প্রস্তুত আছেন।’

জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

‘২০০১-০৬ সালের মতো বিএনপি ফের হাওয়া ভবনের দিকে ছুটছে’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে ফখরুল আরো বলেন, ‘এর প্রতিক্রিয়া জনগণ দেবে। আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই না। এগুলো তার রাজনৈতিক ভাষা নয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এ সমস্ত কথার অবতারণা করেন। জনগণই বিচার করবেন তারা কি কাজ করেছেন দেশের জন্য। দুর্নীতি কতটুকু করেছেন তা একটা নিরপেক্ষ নির্বাচন হলেই বোঝা যাবে।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘গণতন্ত্র আরো বেশি করে সংকুচিত হচ্ছে। আওয়ামী লীগ যতই বুঝতে পারছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে ততই তারা গণতান্ত্রিক স্পেস সংকুচিত করছে এবং একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করছে।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ