• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আইপিএলে সর্বোচ্চ বাউন্ডারি গম্ভীরের

খেলাধুলা ডেস্ক: জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের প্রথম রাউন্ডের খেলা প্রায় শেষের দিকে। প্লে-অফে খেলার যোগ্যতা অর্জনের জন্য উঠে-পড়ে লেগেছে পয়েন্ট টেবিলের ওপরের সারির দলগুলো।

স্বল্প ওভারের ঘরোয়া আসর গুলোতে ব্যাটসম্যানদের বাউন্ডারির ঝলকানিতে দিশেহারা বোলাররা। গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া টুর্নামেন্ট এবারও বেশ রোমাঞ্চ লক্ষ্য করা যাচ্ছে। বরাবরের মতো এই আসরেও মিলেছে ব্যাটসম্যানদের ব্যাটিং তাণ্ডব। যাদের ব্যাটে ঝলক তারাই আছেন সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায়।

চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন টিম অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ও সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলে ৪৮৯ রান সংগ্রহ করেছেন তিনি। ১১ ম্যাচে ৪১১ রান সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর।

রান সংগ্রহের তালিকায় গম্ভীরের দ্বিতীয় স্থানে থাকলেও চলতি আইপিএলে সর্বোচ্চ বাউন্ডারি হাঁকিয়েছেন তিনিই। এখন পর্যন্ত ৫৪টি বাউন্ডারি হাঁকিয়ে প্রথমে রয়েছে তার নাম। দ্বিতীয়তে রয়েছেন সর্বোচ্চ রান সংগ্রহকারী ওয়ার্নার। তিনি হাঁকিয়েছেন ৪৭টি বাউন্ডারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ