• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

‘দেশকে উন্নত দেশে পরিণত করতে শেখ হাসিনার বিকল্প নেই’

সিসি নিউজ: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, জনগনকে নিয়ে ভাওতাবাজির রাজনীতির দিন শেষ। নির্বাচন নিয়ে বিএনপির ষড়যন্ত্র জনগন প্রত্যাখান করছে। জনগনের ভোটেই ক্ষমতায় আসতে হবে। ভোট পাবে না বলেই বিএনপি নানা ষড়যন্ত্রে লিপ্ত। এ ষড়যন্ত্রকে প্রতিহত করে আগামী নির্বাচনে জনগনের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় যেতে চায়। অবৈধ ভাবে ক্ষমতা দখলে আওয়ামী লীগ বিশ্বাসী নয়। তিনি বিগত দিনের বিএনপি ও জামায়াতের বোমাবাজি, সন্ত্রাস ও মানুষ হত্যার চিত্র তুলে ধরে নেতাকর্মীদের সর্তক থাকার আহবান জানান। জনগনই আওয়ামী লীগের একমাত্র শক্তি উল্লেখ করে বলেন, সামনে নির্বাচন জনগনের কাছে যেতে হবে। এ দেশকে উন্নত দেশে পরিণত করতে শেখ হাসিনার বিকল্প নেই। দেশ উন্নত দেশে পরিণত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। মানুষ আর না খেয়ে মরছে না। অর্থনৈতিক ভাবে বাংলাদেশ সাবলম্বী।
হুইপ ইকবালুর রহিম ৬ মে শনিবার রাতে দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরিফুল আহসান লাল, মোঃ ফরিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জেমী, শহর মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেহেলী আক্তার ছবি, যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ