• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

স্টেইনের প্রশ্নের জবাব দিলেন মুস্তাফিজ

খেলাধুলা ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমাবারের মতো খেলতে গিয়েই বাজিমাত করেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত পেসার মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলেন তিনি। তার দুর্দান্ত নৈপুণ্যে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জেতে হায়দারাবাদ। অসাধারণ বল করে শুধু পুরো ক্রিকেট বিশ্বেরই নজর কাড়েননি, জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও।

দ্বিতীয়বারের মতো আইপিএলে অংশ নিয়েছিলেন মুস্তাফিজ। তবে এবার তিনি হায়দারাবাদের হয়ে খেলেছেন মাত্র একটি ম্যাচে। মুস্তাফিজকে এবারের আইপিএল খেলতে না দেখে খটকা লেগেছে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইনের। কিছুটা অবাক হয়ে টুইটারে তিনি লিখেছেন, ‘একটা প্রশ্ন… ফিজের কী হয়েছে? সে কি ইনজুরিতে?’

বাংলাদেশি কাটার-মাস্টার এর উত্তরও দিয়েছেন, ‘আমি এখন ভালো। আমাদের ত্রিদেশীয় সিরিজের জন্য এখন আমি জাতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ডে। আমাকে নিয়ে ভাবার জন্য ধন্যবাদ।’

এবারের আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের জার্সি গায়ে মাত্র এক ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। সেই ম্যাচে তিনি ছিলেন একেবারে নিষ্প্রভ। ২.৪ ওভার বল করে দিয়েছিলেন ৩৪ রান। ছিলেন উইকেটশূন্য। এরপর আর আইপিএলের পরবর্তী ম্যাচগুলো খেলার সুযোগ মেলেনি ফিজের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ