• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুর রাইডার্সের নতুন করে যাত্রা

ঢাকা: ঘরোয়া টি-টুয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা বাজতে এখনও অনেক দেরি। তবে আগে থেকেই নিজেদের গোছানোর কাজে নেমে গেছে অন্যতম ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স। বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অধীনে নতুন করে যাত্রা শুরু করলো দলটি। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে পৃষ্ঠপোষকতা চুক্তি সম্পন্ন করে তারা।
বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট সাফওয়ান সোবহান তাসভির আনুষ্ঠানিকভাবে ‘সোহানা স্পোর্টস লিমিটেডের’ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রংপুর রাইডার্স ‘সোহানা স্পোর্টস লিমিটেড’-এর মাধ্যমে পরিচালিত হয়।
রংপুর রাইডার্সের নতুন ম্যানেজমেন্টে রয়েছেন- চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন, উপদেষ্টা নাঈমুর রহমান দুর্জয় এমপি, ডিরেক্টর জাভেদ ইকবাল এবং মিজানুর রহমান, চিফ এক্সিকিউটিভ অফিসার ইশতিয়াক সাদেক।
মালিকানা গ্রহণ অনুষ্ঠানে সোবহান তাসভির বলেন, ‘কোচ, ফিজিও এবং খেলোয়াড়সহ সবাইকে সকল প্রকার আধুনিক সুবিধা প্রদান করে এই দলটিকে পরিচালনা করার মাধ্যমে সর্বোপরি দেশের ক্রিকেটের সম্ভাব্য সব ধরনের উন্নয়ন করার চেষ্টা করবো।’
এছাড়াও তারা শীঘ্রই একটি আধুনিক মানের স্টেডিয়াম তৈরি করবেন বলেও জানানো হয়েছে। পাশাপাশি একটি আধুনিক মানের ক্রিকেট একাডেমি তৈরির প্রতিশ্রুতিও দেন তারা।
উল্লেখ্য, মালিকানা পরিবর্তন হলেও দলটি নাম এবং লোগোতে কোন পরিবর্তন আনা হবে না বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ