• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নতুন রেকর্ডের হাতছানি মুস্তাফিজের সামনে

খেলাধুলা ডেস্ক : ২০১৫ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে পা রাখেন মুস্তাফিজুর রহমান। অভিষেকেই আলো ছড়িয়েছেন এই কাটার মাস্টার। ভারতের বিপক্ষে অভিষেক সিরিজে ৩ ম্যাচে নেন ১৩টি উইকেট। অভিষেকের বছর ভালো কাটলেও ইনজুরির মধ্যে কেটেছে ২০১৬ এর মাঝামাঝি সময়ে।
তবে নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছে মুস্তাফিজ। ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর মোট ১৪ ওয়ানডে খেলে নিয়েছেন ৩৬টি উইকেট। আগামী পাঁচ ম্যাচে ১৪টি উইকেট নিতে পারলে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুত ৫০ উইকেটের তালিকায় মেন্ডিসের পাশে নাম বসাতে পারেন এই কাটার মাস্টার।
এই তালিকায় সবার উপরে রয়েছেন শ্রীলঙ্কান অজান্তা মেন্ডিস। ২০০৮ সালে অভিষেকের পর নিজের ১৯তম ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মেন্ডিস। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তী ডেনিস লিলি। ১৯৮০ সালে সিডনিতে ভারতের বিপক্ষে নিজের ২৩তম ম্যাচে ৫০ উইকেট নিয়ে এই রেকর্ডের মালিক হন তিনি।
যা কিনা ছিল দীর্ঘ ১৮ বছর। এর পর এই রেকর্ডটি নিজের নামে করে নেন লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস। দীর্ঘ ৮ বছর পর মেন্ডিসের পাশে কিংবা তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে মুস্তাফিজের। আসন্ন ত্রিদেশীয় সিরিজের ৪ ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম ম্যাচেই এই রেকর্ড ছুঁতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ