• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

হিন্দু পরিষদ চায় ৬০ সংরক্ষিত আসন

New Rose Cafe, Saidpur

ঢাকা : হিন্দু সম্প্রদায়ের জন্য জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও সরকারি চাকরিতে ২০ভাগ কোটা চায় বাংলাদেশ হিন্দু পরিষদ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে শুক্রবার (১২ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানিয়েছেন সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার মিত্র বলেছেন, ‘বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা ও গণতন্ত্রের স্বার্থে হিন্দু সম্প্রদায়ের দাবিগুলো মানতে হবে। আমাদের দাবিগুলো হলো- জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিতে ৬০টি সংরক্ষিত আসন নিশ্চিত করতে হবে। একটি উপ-প্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তার সার্থে একটি সুরক্ষা আইন পাশ ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে।’

সংগঠনের সভাপতি দিপংকর শিকদার বলেছেন, ‘স্বাধীনতার পূর্বে ও পরে হিন্দু জনগোষ্ঠী ছিল ৪০ভাগ আর আজকে আট ভাগে নেমে এসেছে। প্রতিনিয়ত ভয়-ভীতি, বিভিন্ন লোমহর্ষক অত্যাচারের ফলে প্রতিদিন হিন্দু পরিবার দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন তাঁতী লীগের কার্যকরী সভাপতি সাধনা দাস গুপ্ত, বাংলাদেশ হিন্দু পরিষদের সহ-সভাপতি দিলীপ দাস দেওয়ানসহ প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ