• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :

বিএনপি ঘুরে দাঁড়াতে শুরু করেছে: ফখরুল

New Rose Cafe, Saidpur

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চিন্তা ও কাজের ক্ষেত্রে বিএনপি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ভিশন ২০৩০ এর বড় প্রমাণ।’

রবিবার (১৪ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি ঘোষিত ভিশন-২০৩০ নিয়ে এক গোল টেবিল আলোচনায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন। সেন্টার ফর ন্যাশনাল রিজিওনাল স্টাডিজ এর আয়োজন করে। সভার সঞ্চালক ছিলেন ব্যারিস্টার পারভেজ আহমেদ।

ভিশন- ২০৩০ ঘোষণা শেষ হতে না হতেই আওয়ামী লীগ নেতাদের প্রতিক্রিয়া দেয়ার সমালোচনা করে ফখরুল বলেন, ‘তারা বলছেন এটা অন্তসারশুন্য, ফাঁপা বেলুন। কেউ আবার বলছেন, বিএনপি তাদের অনুকরণ করেছে। কিন্তু বিএনপির দর্শন অনুকরণ করে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক দর্শন, কর্মসূচি পরিবর্তন করেছে।’

বিএনপি আওয়ামী লীগের ভিশন অনুকরণ করেনি দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘যেভাবেই হোক তারা (আওয়ামী লীগ) রাষ্ট্রপরিচালনার দায়িত্বে। তাদের কাছ থেকে আমরা গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ