• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এবার আসছে জাতীয় পার্টির ভিশন

সিসি নিউজ: ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ২০ দলীয় জোটের প্রধান শরিক বিএনপির ভিশন ঘোষণার পর এবার ভিশন ঘোষণা করার পরিকল্পনা নিচ্ছে জাতীয় সংসদে প্রধানবিরোধী দল জাতীয় পার্টি। সম্প্রতি দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এ তথ্য জানিয়ে বলেন, আমাদেরও ভিশন থাকবে নতুন নামে, মানুষের চাহিদা অনুসারে।

এদিকে জাপার পক্ষে থেকে ভিশন ঘোষণা করার জন্য দলটির শীর্ষ নেতারা গত কয়েক দিন ধরে পার্টির চেয়ারম্যান ও মহাসচিবকে অবহিত করেন। নেতাদের মতামতের ভিত্তিতে দু’জোটের ভিশন নিয়ে আলোচনার মধ্যে জাপাও দেশের মানুষের কল্যাণে নতুন নামে একটি ভিশন ঘোষণা দেয়ার পরিকল্পনা নিচ্ছে। কবে নাগাদ এ ভিশন ঘোষণা করা হবে সে ব্যাপারে পার্টির মহাসচিব বলেন, তা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হতে পারে।

অপর দিকে নির্বাচনকে সামনে রেখে এ ভিশন দ্রুত ঘোষণার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন দলটির এক প্রেসিডিয়াম সদস্য।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের কাছে দলের কিছু নেতা স্ব স্ব ভাবে মতামত দিয়েছেন ভিশন ঘোষণা করার জন্য। এ নেতা বলেন ভিশন কিভাবে ঘোষণা করা হবে তা নিয়ে কাজ চলছে।’

এদিকে সোমবার সকালে রাজধানীর বনানীর জাপার চেয়ারম্যান কার্যালয়ে সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এবিএম রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জোট প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, আলহাজ সাহিদুর রহমান টেপা, মেজর (অব.) খালেদ আখতার, বাংলাদেশ ইসলামী ফন্ট্রের মাওলানা এমএ মতিন প্রমুখ।

সভা শেষে রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের জানান, ‘বাংলাদেশে নির্বাচন আসলেই জোটের একটা প্রবণতা দেখা দেয়। আগামীতে আরো চমক আছে অপেক্ষা করুন। আমাদের জোটে আরো একাধিক রাজনৈতিক দল যোগদান করবে।’

মানবকন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ