• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন |

দিনাজপুরে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা ও আলোচনা

দিনাজপুর প্রতিনিধি: বঙ্গবন্ধু কন্যা মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ৩৬ বছর উপলক্ষে দিনাজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) বিকেলে দিনাজপুর জেলা ছাত্রলীগের আহবায়ক পারভেজ আহম্দে চৌধুরী পরাগের নেতৃত্বে বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগের আহবায়ক পারভেজ আহম্দে চৌধুরী পরাগের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. সাদেকুল ইসলাম বিপ্লব’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ পদপ্রার্থী সাব্বির আহম্মেদ সুজন প্রমূখ। র‌্যালি ও আলোচনা সভায় জেলা ও শহর ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ