• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

আপন জুয়েলার্সে আটকে পড়া গহনা ফেরত পাবেন গ্রাহকরা

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ: আপন জুয়েলার্সের পাঁচটি শাখাই সিলগালা করে দিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগ। বাংলাদেশে শুল্ক গোয়েন্দারা বলছেন আপন জুয়েলার্সের জব্দ করা সাড়ে ১৩ মন স্বর্ণের মধ্যে ১০ কিলোগ্রামের মত গ্রাহকদের। ২২ মে সোমবার সেগুলো ফেরত দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

বৈধভাবে আমদানি নয় সন্দেহে ঢাকার অন্যতম শীর্ষ গহনার দোকান আপন জুয়েলার্সের পাঁচটি শাখাই সিলগালা করে দিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। জব্দ করা হয়েছে সাড়ে ১৩ মন স্বর্ণ এবং ৪২৭ গ্রাম হীরা।

বুধবার মালিকদের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হননি শুল্ক গোয়েন্দারা। কিন্তু সোমবার ২২ মের মধ্যে ‘জনস্বার্থের বিবেচনায়’ গ্রাহকদের স্বর্ণ, গহনা ফেরত দেওয়ার ঘোষণা করেন তারা।

গোয়েন্দা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে – ‘আপন জুয়েলার্সের বিভিন্ন শাখায় রিপেয়ারিং এবং এক্সচেঞ্জের জন্য যেসব গ্রাহক তাদের স্বর্ণ এবং অলংকার গচ্ছিত রেখেছিলেন, তাদেরকে সোমবার (২২ মে) বেলা ২টায় রসিদসহ সেগুলো অক্ষত অবস্থায় ফেরত দেওয়া হবে।’

আপন জুয়েলার্সের মালিকরা এ ব্যাপারে গ্রাহকদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

গ্রাহকদের স্বর্ণ এবং অলংকার ফেরত দেয়ার সময় আপন জুয়েলার্সের শাখাগুলোতে সোমবার মালিকপক্ষ এবং শুল্ক গোয়েন্দারা উপস্থিত থাকবেন।

শুল্ক গোয়েন্দারা বলেছেন, মালিকদের সাথে কথা বলে তারা জানতে পরেছেন সাড়ে ১৩ মন স্বর্ণের মধ্যে গ্রাহকদের স্বর্ণের পরিমাণ ১০ কেজির মতো।

বাকি স্বর্ণের বৈধ কাগজপত্র দেখাতে মালিকদের ২৩শে মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

না দেখাতে পারলে স্বর্ণ পাচারের অভিযোগে এবং শুল্ক আইনে মামলা হতে পারে বলেও বলা হয়েছে।

আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ ঢাকার বনানীতে দুই ছাত্রী ধর্ষণের এক মামলার প্রধান আসামী।

বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ