• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |

বাংলাদেশকে আজ জিততেই হবে

খেলাধুলা ডেস্ক:  প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যাক্ত। দ্বিতীয় ম্যাচে পরাজয়! সমীকরনটা একটু জটিলই বাংলাদেশের সামনে। তাই আজকের ম্যাচে জিততেই হবে।
তিন দলেরই দুটি করে ম্যাচ খেলা হয়ে গেছে। দুটি ম্যাচই জিতে ৮ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড শীর্ষে। এই দুই ম্যাচেই কিউইরা হারিয়েছে আয়ারল্যান্ড ও বাংলাদেশকে। আর বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটির পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডকে। দুই দলের হাতেই তাই ২টি করে পয়েন্ট। বাংলাদেশ যদি আজ আয়ারল্যান্ড ও আগামী বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুটি ম্যাচে জেতে তাহলে পয়েন্ট হবে ১০। তাতেও অবশ্য বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার নিশ্চয়তা নেই, কেননা আয়ারল্যান্ডের বিপক্ষে বাকি ম্যাচটিতে নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনাই বেশি। মাশরাফি বিন মুর্তজার হাতে ট্রফি তখনই উঠবে, যদি বাংলাদেশ নিজেদের বাকি দুটি ম্যাচ জেতে এবং নিউজিল্যান্ড বাকি দুটি ম্যাচ হারে। আবার বাংলাদেশ যদি দুটি ম্যাচ জেতে এবং বৃষ্টির কারণে নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচের পয়েন্ট ভাগাভাগি হয়, সে ক্ষেত্রেও বাংলাদেশ ও নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ১০ করে। তখন কি নেট রানরেট দেখা হবে, না দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে, টুর্নামেন্টের বাইলজে এ বিষয়ে পরিষ্কার কিছু বলা নেই। দলের সঙ্গে থাকা বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস অবশ্য জানিয়েছেন, এ ক্ষেত্রে প্রথমে বিবেচিত হবে মুখোমুখি ম্যাচের ফল, এরপর নেট রানরেট।
মুখোমুখি পরিসংখ্যানেও বাংলাদেশ বেশ এগিয়ে। এর আগে দুই দলের আট সাক্ষাতে বাংলাদেশ জিতেছে পাঁচবার, আয়ারল্যান্ড দুবার। পরিত্যক্ত হয়েছে গত বুধবার ডাবলিনের মালাহাইডে দুই দলের সর্বশেষ ম্যাচটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ