• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |

১৮১ রানে গুটিয়ে গেল আয়ারল্যান্ড

খেলাধুলা ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শুক্রবার (১৯ মে) এ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই সুবাদে এখন ব্যাটিং করে আইরিশরা।

আয়ারল্যান্ডের সংগ্রহ ৪৬.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৮১ রান করে।

সিরিজের চতুর্থ এ ম্যাচটিতে বাংলাদেশ সময় পৌনে চারটায় ডাবলিনে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। সবুজ উইকেটে রুবেল হোসেনের প্রথম ওভারটি মেডেনের পর মোস্তাফিজের দ্বিতীয় ওভারটিও মেডেন হয়। তবে ওভারটি মেডেনের সঙ্গে একটি উইকেটও নেন কাটার মাস্টার। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন পল স্টার্লিং।

দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়াতে থাকে আয়ারল্যান্ড। মোস্তাফিজ-রুবেলদের উপর চড়াও হয়ে রানের চাকা সচল করতে থাকে অধিনায়ক পোর্টারফিল্ড। তবে মাশরাফির বলে জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পরেননি আইরিশ অধিনায়ক। পরের ওভারেই মোসাদ্দেককে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে যান পোর্টারফিল্ড। পোর্টারফিল্ডের বিদায়ের পর খুব বেশি সময় উইকেটে থাকতে পারলেন না বালবিরনি। সাকিবের বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫ রান।

চতুর্থ উইকেটে নায়াল ও’ব্রায়ানকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ইনজুরি থেকে ফেরা জয়েস। গড়ে তোলেন ৫৫ রানের জুটি। তবে এরপরই বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙেন মোস্তাফিজ। কাটার মাস্টারের বলে তামিম ইকবালের চমৎকার ক্যাচে সাজঘরে ফেরেন শূন্য রানে জীবন পাওয়া নিয়াল ও’ব্রায়ান। এরপর নিজের প্রথম ওভারেই এড জয়েসকে তামিমের তালুবন্দি করে সাজঘরে ফেরান অভিষিক্ত সানজামুল।

সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছিলো।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন,সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান,মোসাদ্দেক হেসেন, সানজামুল ইসলাম।

আয়ারল্যান্ড দল : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), এন্ড্রু ব্যালবিরনি, পিটার চেজ, জর্জ ডকরেল, এড জয়সে, টিম মুরতাগ, সিমি সিং, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও’ব্রায়ান, নিয়াল ও’ব্রায়ান, পল স্টার্লিং, স্টুয়ার্ট থমসন, গ্যারি উইলসন ও ক্রেইগ ইয়ং।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ