• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

খালেদা জিয়ার কার্যালয়ের তল্লাশি শেষ, ‘প্রাপ্তি শূন্য’

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।

শনিবার সকাল ৮টা থেকে খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশ প্রবেশ করে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত তল্লাশি চলে। খালেদা জিয়ার প্রেস উইং এর সদস্য শাইরুল কবির খান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সকাল ৭ টার পর থেকেই ম্যাডামের গুলশান কার্যালয়ে পুলিশের উপস্থিতি বাড়তে থাকে। ৮টার কিছু পরে গুলশান কার্যালয়ের ভেতরে পুলিশ প্রবেশ করে।

কার্যালয়ে উপস্থিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, ‘খালেদা জিয়াকে অসম্মান করতেই গুলশান কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। পুলিশ আমাদের জানিয়েছে, তারা কিছুই পায়নি। তাদের প্রাপ্তি শূন্য। অজ্ঞাতনামা এক ব্যক্তি জিডির প্রেক্ষিতেই এ তল্লাশি চালিয়েছে পুলিশ। কিন্তু পুলিশ ওই অজ্ঞাতনামা ব্যক্তির নাম প্রকাশ করছে না। আমরা সংবাদ সম্মেলন করে এ ঘটনার প্রতিবাদ জানাবো।’

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, আদালতের নির্দেশনার প্রেক্ষিতেই এই তল্লাশি চালানো হয়েছে। তবে ভেতরে তেমন কিছুই পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ