• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিউজিল্যান্ড শিবিরে মোস্তাফিজের আঘাত

খেলাধুলা ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করছে নিউজিল্যান্ড। ফিল্ডিং করতে নেমে কিউই শিবিরে শুরুতেই আঘাত হানেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। দলীয় ২৩ রানের মাথায় সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফিরেন লুক রনকি।

শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ম্যাচটি শুরু হয়েছে। আয়ারল্যান্ডের ডাবলিন থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি, বিটিভি ও মাছরাঙা টেলিভিশন।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে অভিষিক্ত হওয়া সানজামুল ইসলামের পরিবর্তে সুযোগ পেলেন নাসির হোসেন। ২০১৬ সালের ১২ অক্টোবর শেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছিলেন নাসির।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), লুক রনকি, রস টেলর, নেইল ব্রুম, কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, ম্যাট হেনরি, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, হামিশ বেনেট ও জিতান প্যাটেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ