• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে তামিমের হাফসেঞ্চুরি

সিসি ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। বার্মিংহামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় শনিবার বেলা সাড়ে ৩টায়।

বাংলাদেশের হয়ে এই ম্যাচে ইনিংস ওপেন করেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। শুরুটা ভালো হলেও ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেছেন সৌম্য। পাকিস্তানি পেসার জুনায়েদ খানের বলে বাবর আজমের তালুবন্দি হয়েছেন তিনি। তবে তামিম ইকবাল ব্যাট হাতে বেশ সাবলীল। ইতোমধ্যে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ১৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯২ রান। তামিম ব্যাট করছেন ৫৬ রানে। ইমরুল কায়েস অপরাজিত ১৪ রানে।

ইংল্যান্ডে পা রাখার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে এসেছে টাইগাররা। যেখানে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ জেতার পাশাপাশি শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় (দেশের বাইরে নিউজিল্যা্েডর বিপক্ষে প্রথম জয়) পেয়েছে বাংলাদেশ। তবে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কন্ডিশন একেবারে ভিন্ন বলে পাকিস্তান ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটিকে বড় করে দেখছেন টাইগার অধিনয়াক মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ স্কোয়াড : ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ।

পাকিস্তান স্কোয়াড : আহমেদ শেহজাদ, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাখার জামান, হারিস সোহেইল, হাসান আলী, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শাদাব খান, শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ