• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভক্তদের জন্য ‘কফিন’ রিয়াল মাদ্রিদের

খেলাধুলা ডেস্ক: রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকদের জন্য সুখবর। কারণ, এবার চাইলেই মৃত্যুর পরও প্রিয় দলের হয়ে গলা ফাটাতে পারবেন আপনি। তবে, রিয়াল মাদ্রিদের কফিন থেকে।

ফুটবলভক্তদরে কাছে ফুটবলই জীবন-মরণ। প্রিয় দল জয়ী হলে জীবনের স্বাদ। আর হেরে গেলে, যেন মৃত্যুর অনুভূতি। আজীবন প্রিয় ক্লাবের সমর্থক থাকা যায়। কিন্তু, মৃত্যুর পরও তা থাকা যায় কি- হ্যাঁ, যায়। সেটাই এবার প্রমাণ করল রিয়াল মাদ্রিদ। সমর্থকদের ভালোবাসাকে মাথায় রেখেই অভিনব এক ব্যবস্থা নিয়েছে দলটি।

স্পেনের এই ফুটবল ক্লাবটি তাদের ‘বিশেষ’ সমর্থকদের জন্য কফিনের ব্যবস্থা করেছে। কফিনের ঢাকনায় রয়েছে কাঠের কারুকাজ করা ওই ক্লাবের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের নকশা। ওই স্টেডিয়ামের মাঝেই রয়েছে ১১৫ বছরে পুরনো ক্লাবের লোগো খোদাই করা।

স্পেনের ফিউনারমস্ত্রা ২০১৭’র অনুষ্ঠানে এই কফিন প্রকাশ্যে নিয়ে এসেছে মাদ্রিদ ক্লাব। ক্লাবের তরফে জানানো হয়, মৃত্যুর পর এই কফিনে শায়িত থাকতে আগে থেকে বুকিং করতে হবে মাদ্রিদ ভক্তদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ