• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :

ওমরাহ পালনের জন্য মক্কায় পগবা

New Rose Cafe, Saidpur

খেলাধুলা ডেস্ক: ওমরাহ পালনের জন্য বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার পল পগবা সৌদি আরবের মক্কায় গেছেন। মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাসের শুরুতে মক্কায় যান।

রবিবার ফরাসি এ ফুটবলার মক্কা থেকে তার একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন। সেখানে তিনি লেখেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জিনিস।’ রমজানের শুভেচ্ছা জানিয়ে টুইটারে একটি বার্তাও দিয়েছেন তিনি।

২৪ বছর বয়সী এ ফুটবলারকে গত গ্রীষ্ম মৌসুমে ১১৪ মিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়েছে ব্রিটেনের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশি মুদ্রায় যা ৯১০ কোটিরও বেশি। বুধবার সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত ফাইনালে ইউরোপা লিগ কাপ জয় করে ম্যানচেস্টার ইউনাইটেড।

ওই ম্যাচের পর পগবা তার সুটকেসের একটি ছবি শেয়ার করে বলেন, ওমরাহ পালনের জন্য তিনি সৌদি আরব যাচ্ছেন। পগবা এর আগেও একবার হজ করেছিলেন। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ