• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ম্যাচ শেষে যা বললেন মাশরাফি

খেলাধুলা ডেস্ক: ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল আট জন স্বীকৃত ব্যাটসম্যান নিয়ে একাদশ সাজিয়েছিল।  এবারই প্রথম মাশরাফির বাংলাদেশ আট নম্বর পর্যন্ত ব্যাটসম্যান নিয়ে খেলেছে। তবে নতুন এই কম্বিনেশন খুব একটা কাজে আসে নি বাংলাদেশের।  কারন বাড়তি ব্যাটসম্যান খেলাতে গিয়ে একজন বোলারকে বাইরে রাখতে হয়েছে বাংলাদেশকে।
ওভালের ব্যাটিং স্বর্গে এসে একজন বোলারের কমতি হাড়ে হাড়ে টের পেয়েছে মাশরাফিরা।  বাড়তি দশ ওভার করাতে হয়েছে সৌম্য, মোসাদ্দেক ও সাব্বিরকে দিয়ে।
আর পার্ট টাইমারদের সহজেই খেলে রান তুলেছেন ইংলিশ ব্যাটসম্যানরা।  যার কারনে সাকিব, মুস্তাফিজের পর রুবেল ও মাশরাফির বোলিং চাপ সৃষ্টি করেও ধরে রাখতে পারেনি।
স্বভাবতই নতুন এই কম্বিনেশন নিয়ে ম্যাচ শেষে প্রশ্ন শুনতে হলো পরাজিত কাপ্তান মাশরাফি বিন মুর্তজা।  ৩০৫ রান করেও ইংল্যান্ডকে হারাতে না পারার একটি কারন একজন বোলারের অভাব, সেটা অকপটে স্বীকার করলেন মাশরাফি।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আটজন ব্যাটসম্যান নিয়ে খেলেছি।  আমাদের সামনে ভালো সুযোগ ছিল ৩৩০ বা ৩৪০ রান করার। কিন্তু আমরা সেটা করতে পারিনি।  দ্রুত কয়েকটা উইকেট হারিয়েছি।  শেষ কয়েক ওভারে খুব বেশি রান তুলতে পারিনি। ফলে আমাদের ২০-৩০ রান কম হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘এই ম্যাচে আট ব্যাটসম্যান নিয়ে খেলার সিদ্ধান্ত নেই আমরা।  তবে, এখন মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে।  একই সাথে দলের মূল বোলারদেরও আরও ভাল করা দরকার। ’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ