সিসি নিউজ: বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে রোববার নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ সৈয়দপুর পৌর শাখা প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহীন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সরকার, সৈয়দপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোস্তফা ফিরোজ, সাবেক ছাত্র আব্দুস সবুর আলম, গোলাম রোবায়েত মিন্টু, সুমন আরিফুর রহমান, আব্দুল হাফিজ প্রমুখ।
বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান। পরে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশীদের মাধ্যমে স্বরাষ্ট মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি প্রদানের জন্য দেওয়া হয়।