• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ইসলামী আন্দোলনের অভিযোগ ভারতের কারনে বন্যা বাংলাদেশে

নীলফামারী প্রতিনিধি: তিন’শ বন্যার্তের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে জলঢাকা শহরের উপজেলা ভুমি অফিস প্রাঙ্গণে দলটির শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বন্যায় আক্রান্ত্রদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ছাত্র আন্দোলনের সহ সভাপতি এমদাদুল হক, ইসলামী আন্দোলন নীলফামারী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক ফয়জুল ইসলাম জিতু, সৈয়দপুর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ নুরুল হুদা উপস্থিত ছিলেন।
দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, সৈয়দপুর, জলঢাকা ও ডিমলা উপজেলায় ক্ষতিগ্রস্ত তিন’শ পরিবারের মাঝে চাল, ডাল, সোয়াবিন তেল, আলু বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানের শুরুতে দলের নীলফামারী জেলা কমিটির সভাপতি আব্দুস সামাদ অভিযোগ করেন, ভারতের কারণে বাংলাদেশে বন্যা হচ্ছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানুষরা। ভারত প্রকৃত বন্ধু নয় মন্তব্য করে তিনি আরো বলেন, যখন প্রয়োজন তখন ওরা পানি দেয় না, আর যখন প্রয়োজন নেই তখন ওরা ওদের ব্যারেজের সব গেট খুলে দিয়ে আমাদের পানিতে সয়লাব করে দেয়।
তিনি উল্লেখ করেন, একদিকে আওয়ামীলীগ আরেকদিকে বিএনপি। আর আমরাই তৃতীয় শক্তি। সেখানে “নো আওয়ামীলীগ, নো বিএনপি, ইসলামী আন্দোলন ইজ দি বেস্ট” বলে দলের চেয়ারম্যানের শ্লোগান প্রচার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ