সিসি নিউজ: ২১ আগষ্ট গ্রেনেড হামলার শোককে শক্তিতে রূপান্তর করার প্রত্যয়ে নীলফামারীতে আলোর মিছিল ও আলোচনা সভা করেছে জেলা ছাত্রলীগ। শনিবার রাত ৯টায় জেলা শিল্পকলা অডিটরিয়াম চত্বর থেকে আলোর মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষীণ করে। সেখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে জেলা শিল্পকলা অডিটরিয়ামে আলোচনায় জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল শাহ আপেলের সভাপতিত্বে আলোচনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সদও উপজেলা পরিষদেও চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস-চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট অক্ষয় কুমার, সম্মিলিত সাংষ্কৃতিক জোটের আহবায়ক আহসান রহীম মঞ্জিল, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম মিন্টু, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য ইসরাত জাহান পল্লবী ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার বক্তব্য রাখেন।