• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

আত্রাইয়ে অস্ত্রের মুখে পাহারাদারকে বেধে পুকুরের মাছ লুট

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে অস্ত্রের মুখে পকুরের পাহারাদারের হাত পা ও মুখ বেধে পুকুরের মাছ লুট করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের কান্দরের বিলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার মাছ লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনায় আহত পুকুরের পাহারাদার মো: শহিদুল ইসলাস (৩৮) কে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, উপজেল্রা হাটকালুপাড়া ইউনিয়নের কান্দরের বিলে ১০ বিঘা আয়তনের একটি পুকুরে মাছচাষ করেন নন্দনালী গ্রামের মাছচাষি হাবিবুর রহমান বেলাল। ওই পুকুর থেকে দুই একদিনের মধ্যে মাছ ধরে বাজারে বিক্রয়ের প্রস্তুতি চলছিলো। রবিবার দিবাগত রাত ১টার দিকে প্রায় ১৫ থেকে ২০ জন অজ্ঞাত ব্যাক্তি পুকুরের পাড়ে গিয়ে পাহারাদারের ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পাহাড়াদার শহিদুলের মুখ ও হাত পা লুঙ্গি ও মশারি দিয়ে বেধে পুকুর থেকে প্রায় ৩শ ফিট দুরে ভুট্টার জমিেেত ফেলে রাখে। এ সময় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র পদর্শন করে পাহারাদারকে ভয় দেখিয়ে পুকুরে জাল দিয়ে মাছ ধরে পালিয়ে যায়।

পরে সকালে ফজরের নামাজ শেষে লোকজন রাস্তার পাশে ভুট্টার জমিতে গাছ দুলতে দেখে কাছে গেলে অবরুদ্ধ শহিদুলকে দেখতে পায় এবং তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে। তবে রাতের আধারে কারা এই ঘটনা ঘটিয়েছে জানেন না বলে জানায় ক্ষতিগ্রস্ত মাছচাষি হাবিবুর রহমান।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি এবং তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ