যশোর, ২৬ ডিসেম্বর: যশোর শহরতলীর কিসমত নওয়াপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
যশোর-মাগুরা মহাসড়কের পাশে অবস্থিত একটি গ্যারেজে এই সোমবার রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত তিনজন। ওই গ্যারেজে থাকা অন্তত ৭টি ট্রাক ও কাভার্ডভ্যান ভস্মীভূত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
যশোর কোতোয়ালি থানার ওসি একেএম আজমল হুদা বলেন, ভস্মিভূত কাভার্ড ভ্যানের নিচ থেকে দুটি পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নিহত দুইজন ওই গ্যারেজের শ্রমিক।