• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাষ্ট্রপতির শপথগ্রহণ ২৪ এপ্রিল

ঢাকা, ১৪ এপ্রিল : দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে মো. আবদুল হামিদের শপথগ্রহণের তারিখ ১৫ এপ্রিল থেকে পিছিয়ে ২৪ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

আজ শনিবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, ওইদিন সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আবদুল হামিদকে শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তবে এই শপথগ্রহণ পেছানোর কারণ উল্লেখ করেননি তিনি।

১৭তম ব্যক্তি হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করতে যাচ্ছেন আবদুল হামিদ। একমাত্র ব্যক্তি হিসেবে তিনি টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন।

গত ৭ ফেব্রুয়ারি বর্তমানে দায়িত্বরত মো. আবদুল হামিদকে ২১তম রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাছাইয়ের আনুষ্ঠানিকতা শেষে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেন মোঃ আবদুল হামিদ। সেই মেয়াদ শেষ হয়ে আসায় গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ