• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চুয়াডাঙ্গা সীমান্তে ৩৭ কেজি স্বর্ণের বার উদ্ধার

এ আর ডাবলু, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তে ৩৭ কেজি ওজনের ৩২০টি স্বর্ণের বার উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। বুধবার দুপুরে উপজেলার নাস্তিপুর সীমান্তের ৮০নং পিলারের বাংলাদেশের ৫০ গজ অভ্যন্তরে মাথাভাঙা নদী থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, দেশ থেকে স্বর্ণের একটি বড় চালান পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার বীরেন্দ্রের নেতৃত্বে সুলতানপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নেয়। এ সময় তিনজন চোরাকারবারি সীমান্ত পার হওয়ার সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দেয়।

চোরাকারবারিরা তাদের বহন করা তিনটি ব্যাগ নদীতে ফেলে পালিয়ে যায়। পরে নদীতে তল্লাশি চালিয়ে ব্যাগ তিনটি উদ্ধার করা হয়। এরপর বিজিবি সদস্যরা মাথাভাঙ্গা নদীতে তল্লাশি করে ফেলে যাওয়া তিনটি ব্যাগ উদ্ধার এবং কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আরশাদ হোসেনসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাগ তিনটি থেকে ৩৭ কেজি ওজনের ৩২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ সময় চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর অধিনায়ক লে. কর্নেল হাসান ঈমাম ও কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আরশাদ উপস্থিত ছিলেন।

লে. কর্নেল হাসান ঈমাম আমাদেরকে জানান, উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা। এটিই এ রিজিওনের স্বর্ণ চোরাচালানের সবচেয়ে বড় চালান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ