• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

রংপুরে আন্ত:জেলা ডাকাত দলের দুই জন আটক

রংপুর, ০৪ জুলাই: রংপুরে ডাকাতির সময় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। আশঙ্কাজনক অবস্থায় ওই দুই ডাকাতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ভুরারঘাট-পালিচড়া সড়কের ছোট ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ডাকাতরা হলেন, নগরীর ৭ নং ওয়ার্ডের কার্তিক মধ্যপাড়া মহল্লার সাবের আলীর ছেলে সেন্টু মিয়া (২৫) এবং বদরগঞ্জ উপজেলার কাজীপাড়ার আব্দুল জব্বারের ছেলে বাবলু মিয়া (৪৭)। বাবলু রংপুর শহরের স্টেশন মন্ডলপাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করেন।
কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মো. দুলাল জানান, সদর উপজেলার পালিচড়া গ্রামের আম ব্যবসায়ী বিপুল, বাবলু, আকতার ও মনছের আলী রংপুর শহর থেকে আম বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। ১টার দিকে ভুরারঘাট-পালিচড়া সড়কের ছোট ব্রীজ এলাকায় সংঘবদ্ধ ৭/৮ জনের একদল ডাকাত ওই আম ব্যবসায়ীদের গতিরোধ করে ডাকাতির চেষ্টা চালায়। এসময় ব্যবসায়ীরা চিৎকার দিলে আশেপাশের লোকজন বেরিয়ে আসতে থাকেন। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যাবার সময় স্থানীয় জণতা ধাওয়া করে দুইজনকে আটকের পর গণধোলাই দিয়ে স্থানীয় সদ্য পুস্করিনী ইউনিয়নের চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। পরে রাত ৩ টার দিকে খবর পেয়ে ওই দুই ডাকাতকে নিয়ে এসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় পুলিশ।
সদ্য পুস্করিনী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা জানান, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। পালিচড়া এলাকার দুই ব্যক্তির সহায়তায় এ ডাকাতির চেষ্টা চালানো হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ডাকাত স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ