• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

তরুণীকে দিয়ে ফাঁদ…

সিসি ডেস্ক, ১৭ জুলাই: অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে আব্দুল হক রাজ (৬১) নামে অপহৃত ওই ব্যক্তিকে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- সবুজ (৪২), বশির (৩০), ফারুক (৩৬), লাভলু (৪০) ও জালাল মিয়া (৩৬)। গতকাল সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন।
ডিসি বলেন, রাজধানীর গেন্ডারিয়া থেকে গত ১২ জুলাই শাহ্ সিমেন্ট কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) আব্দুল হক রাজকে সিমেন্টের অর্ডার দেওয়ার কথা বলে আশা নামের এক তরুণী তার বাসায় ডেকে নেয়। ফোন পেয়ে আব্দুল হক গেন্ডারিয়ার সোনালী-নুপুর কমিউনিটি সেন্টারের সামনে যান। এরপর আশা আব্দুল হককে কনস্ট্রাকশন সাইটের লোকজনের সঙ্গে কথা বলার জন্য টঙ্গীর দত্তপাড়ার একটি তিন তলা বাসায় নিয়ে যায়। সেখানে আগে থেকেই কয়েক ব্যক্তি ছিল। তারা আব্দুল হককে সেখানে আটকে রেখে ভয়ভীতি দেখায় ও মারধর করে। পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা বিকাশের মাধ্যমে আনার জন্য আব্দুল হককে চাপ প্রয়োগ করে। তার পরিবার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তাকে উদ্ধারে কাজ শুরু করে।
পরবর্তীতে গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে অপহূত আব্দুল হককে তুরাগ থানার কামার পাড়ার জালাল মিয়ার বাসা থেকে উদ্ধার করে। এসময় বশির, ফারুক, জালালকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী থেকে সবুজ ও লাভলুকে গ্রেফতার করা হয়। তবে আশা নামে ওই তরুণীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ডিসি।
ইত্তেফাক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ