• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

র‌্যাবের নামে চাঁদাবাজি, ইউপি সদস্যসহ আটক ৩

কুমিল্লা: র‌্যাবের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে কুমিল্লায় এক ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব কুমিল্লার একটি দল জেলার বুড়িচং উপজেলার ষোলনল গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটকরা হলেন ষোলনল গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে ষোলনল ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম (৫০), একই গ্রামের মৃত শামসুল হকের ছেলে মমিনুল ইসলাম (৪৫) এবং আবদুল হাকিমের ছেলে হারুন মিয়া ওরফে হালু (৪৮)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব কুমিল্লার উপ-পরিচালক ও কম্পানি অধিনায়ক মেজর মো. আতাউর রহমান বলেন, ‘র‌্যাবের নামে চাঁদা আদায়ের বিষয়ে ষোলনল গ্রামের দুই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে আটক করা হয়েছে।’ এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির এক লাখ টাকা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

র‌্যাব জানায়, গত ৪ জুলাই কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল গ্রামের সিরাজুল ইসলাম মেম্বার, মমিনুল ইসলাম ও হারুন মিয়া র‌্যাবের নাম ভাঙ্গিয়ে একই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী নাজমা আক্তার ও মজিবুর রহমানের স্ত্রী পারভীন আক্তারের কাছ থেকে এক লাখ টাকা চাঁদা আদায় করে। পরে র‌্যাবের কাছে ওই দুই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়।

আটকদের মধ্যে সিরাজ মেম্বারের বিরুদ্ধে বুড়িচং থানায় দুটি এবং মমিনুলের নামে একটি ডাকাতি মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

কালেরকন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ