• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ঘুষের টাকাসহ পল্লীবিদ্যুতের দুই প্রকৌশলী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ঘুষের এক লাখ ৪০ হাজার টাকাসহ পল্লী বিদ্যুত সমিতির দুই প্রকৌশলীকে আটক করেছে দুনীতি দমন কমিশন(দুদক)।

বৃহস্পতিবার(২৬ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, লালমনিরহাট কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মমিনুর রহমান ও একই অফিসের সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম।

লালমনিরহাট সদর থানার উপ পরিদর্শক(এসআই) সেলিম রেজা চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ নিয়ে দুদক রংপুর অঞ্চলের উপ পরিচালক মোজাহার আলী সরকার বড়বাড়ি এলাকায় অভিযান চালান। এ সময় বিদ্যুতের কাজের জন্য গ্রাহকের কাছে ঘুষ নেয়ার সময় হাতে নাতে ব্যবহৃত পাজেরো গাড়িসহ তাদেরকে আটক করা হয়। এ সময় ঘুষের এক লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় দুদকের উপ পরিচালক মোজাহার আলী বাদি হয়ে সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ