• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুরে ইউপি সদস‌্যের বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার

সিসি নিউজ, ০৩ আগষ্ট: নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের সদস‌্য আতাউর রহমানের বাড়ি থেকে তিনটি চোরাই গরু উদ্ধার করেছে এলাকাবাসী। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত গরুগুলি জব্দ করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে। আজ শুক্রবার সকালে ওই ঘটনা ঘটে।

জানা যায়, ওই ইউনিয়নের অসুরখাই গ্রামের মোজাম্মেল হকের গোয়ালঘর থেকে বৃহস্পতিবার রাতে গরু চুরি হয়। সকালে গরু পায়ের চিহ্ন ধরে পাশের গ্রামের ওই মেম্বারের বাড়িতে যায় গরুর মালিকসহ এলাকার লোকজন। গরুর মালিক ও সাথে থাকা লোকজন মেম্বারের বাড়িতে গোয়ালঘরে বাঁধা দেখতে পায় চুরি যাওয়া গরুগুলি। পরে পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গরুগুলি উদ্ধার করে।

ইউপি সদস‌্য আতাউর রহমান গরু চুরির বিষয়টি অস্বীকার করে বলেন, বাড়ির বাইরে গরুগুলি দেখতে পেয়ে জনৈক সাত্তার নামে এক ব‌্যাক্তি তার বাড়িতে নিয়ে আসে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গরুর মালিক এ ব‌্যাপারে কোন প্রকার অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ‌্যই আইনানুগ ব‌্যবস্থা গ্রহণ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব‌্যবস্থা নেয়া হবে।

তবে একজন জনপ্রতিনিধির বাড়ি থেকে চোরাই গরু উদ্ধারের বিষয়টি এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ