• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ব্যাংকের বুথের নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি, ১০ আগষ্ট: জয়পুরহাট শহরের বাটার মোড় এলাকায় অবস্থিত মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের বুথ ভেংগে টাকা চুরির চেষ্টা করেছে দূর্বৃত্তরা। সেই সাথে সকাল থেকেই বুথের নৈশ প্রহরী শফিকুল ইসলাম নিখোঁজ থাকার পর বিকেলে ব্যাংকের বুথের উপর তলা হাবিব ম্যানশনের একটি টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শফিকুল নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বামনপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
জয়পুরহাটের পুলিশ সুপার রশিদুল হাসান, শুক্রবার সকালে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের বুথের শার্টার ভাঙ্গা দেখে বুথে চুরি হয়েছে বলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বুথের ভিতরে লকার ভাঙ্গা অবস্থায় দেখতে পায়, প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে দূর্বৃত্তরা লকার ভেংগে বুথে চুরির চেষ্টা করেছিল তবে বুথ থেকে কোন টাকা চুরি হয়নি। ঘটনার পর থেকে শফিকুল ইসলাম নামে দায়িত্বরত নৈশ প্রহরী নিখোঁজ ছিলেন কিন্তু অনেক খোঁজখুঁজির পর বাটার মোড় এলাকার হাবিব ম্যানশন ভবনের একটি টয়লেট থেকে বিকেলে তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। পুলিশের ধারনা নৈশ প্রহরীকে হত্যা করে দুর্বত্তরা বুথে চুরির চেষ্টা চালিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ