• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

অভিমানে ঘর ছেড়ে ধর্ষণের শিকার মাদরাসাছাত্রী

সিসি ডেস্ক, ১৮ আগষ্ট: মা-বাবার সাথে অভিমান করে রাতে বাড়ি থেকে বের হয়ে ধর্ষণের শিকার হয়েছে এক মাদরাসাছাত্রী।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পুখুরিয়া শিয়ালকোল নামক স্থানে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার তরুণী ভূঞাপুর ফাজিল মাদরাসার শিক্ষার্থী।

এ ঘটনায় পুলিশ রাতেই হিটলার (৩০) ও জাহিদ (৩২) নামে দুই দুর্বৃত্তকে আটক করেছে। হিটলার উপজেলার চরপাড়া ভারই গ্রামের কিসমত আলীর ছেলে ও জাহিদ একই গ্রামের আসাদ ওরফে আছার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়ে পুলিশের কাছে ধর্ষণের কথা শিকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, ওই ছাত্রী শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাবা-মায়ে সাথে অভিমান করে ভূঞাপুর বাসস্ট্যান্ডে যায়। সেখান থেকে এলেঙ্গা যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় উঠতে গেলে পরিবহন শ্রমিক হিটলার ও জাহিদ তার কাছে গিয়ে গন্তব্য জানতে চায়। এরপর এই দুজন তাকে পৌছে দেয়ার আশ্বাস দেয়।

বিষয়টি ওই ছাত্রীর সন্দেহ হলে সে পায়ে হেটেই শিয়ালকোলের দিকে রওনা দেয়।

এ সময় জাহিদ ও হিটলার তার পিছু নেয়। পুখুরিয়া শিয়ালকোল কবিরের ইটভাটার কাছে হিটলার ও জাহিদ মেয়েটির মুখ চেপে ধরে রাস্তার পাশে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

এসময় মেয়েটির ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে জাহিদ ও হিটলার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে হিটলারকে আটক করে পুলিশে খবর দিলে মেয়েটিকে উদ্ধার ও হিটলারকে আটক করে থানায় নিয়ে যায়। হিটলারের দেয়া তথ্য মতে অপর ধর্ষক জাহিদকে নিজ এলাকা থেকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়ে পুলিশের কাছে ধর্ষণের কথা শিকার করে। এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে হিটলার ও জাহিদকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালাম মিয়া বলেন, ঘটনার রাতেই দুই ধর্ষককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা শিকার করেছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ