• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ডাকাতদের হাতে সেনা সদস্য খুন

সিসি নিউজ, ১৯ আগস্ট: ঝিনাইদহে ডাকাতদলের দায়ের কোপে সাইফুল ইসলাম (৩২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের মেডিকেল কোরের সৈনিক সাইফুল ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের হাবিবুর রহমান হাবুর ছেলে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বংকিরা গ্রামের হাওনঘাটা নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে।

নিহতর ছোট ভাই নৌবাহিনীর সদস্য মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার রাতে তারা বদরগঞ্জ বাজার থেকে সাইফুলের শ্বশুর ছামছুল ইসলামকে সাথে নিয়ে তিনজন এক মটরসাইকেলে নিজ গ্রামে ফিরছিলেন। তারা বাড়ির কাছাকাছি হাওনঘাটা মাঠের মধ্যে পৌঁছালে ১০/১২ জনের একদল ডাকাত জাম গাছ কেটে রাস্তায় ফেলে গতি রোধ করে। এ সময় ডাকাতদলের সাথে সাইফুলের বাদানুবাদের এক পর্যায়ে তারা প্রথমে তাকে হাতে ও পরে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিন্স তাকে মৃত ঘোষণা করেন।

ডাঃ প্রিন্স জানান, অনেক আগেই রক্তক্ষরণ জনিত কারণে তার মৃত্যু হয়েছে। নিহত সাইফুলের স্ত্রী শাম্মি আক্তার দেশের সেরা একজন এ্যাথলেটিক হিসেবে বহু দেশে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে খ্যাতি অর্জন করেন বলে জানান তার ভাসুর আব্দুল লতিফ। নিহত সাইফুলের আবু হামজা ও আবু হুরাইরা নামে দুই সন্তান রয়েছে।

খবর পেয়ে ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান হাসপাতালে ছুটে যান। তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দেন।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, দুর্বৃত্তদের ধরতে এলাকায় অভিযান শুরু হয়েছে।এদিকে সেনা সদস্য সাইফুলের মৃত্যুর খবর বংকিরা গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। গ্রামের মানুষ দলে দলে সদর হাসপাতালে ভিড় করতে থাকে।

এবিনিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ