• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বরিশালের জল্লা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ খুন

বরিশাল: বরিশালের উজিরপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন জল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ হালদার। দলীয় কোন্দলের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
কারফা বাজারে নিজের দোকানে ছিলেন জল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার। শুক্রবার রাত নয়টার দিকে ২টি মোটরসাইকেলে ৫ জন আসে তার দোকানে সামনে। বিশ্বজিৎ হালদারকে গুলি করে পালিয়ে যায় তারা।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে গইলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। পরে বরিশাল মেডিকেলে নেয়ার সময় মারা যান বিশ্বজিৎ হালদার।
ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ ইউনিয়ন আওয়ামী লীগেরও সভাপতি ছিলেন। হামলার ঘটনায় পরস্পরকে দায়ী করছে আওয়ামী লীগের দুটি পক্ষ।
পুলিশ বলছে, জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তে গুরুত্ব পাচ্ছ দলীয় কোন্দলের বিষয়টি।
ব্যবসার পাশাপাশি রাজনীতিতে জড়িত ছিলেন বিশ্বজিৎ হালদার। আড়াই বছর আগে প্রথমবারের মতো জল্লা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ