• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

নীলফামারীতে আটক চার জেএমবি সদস্য সাত দিনের রিমান্ডে

সিসি নিউজ, ২০ অক্টোবর।। নীলফামারীর ডোমার উপজেলার নিজ ভোগডাবুড়ী গ্রাম থেকে বৃহস্পতিবার দুই সহোদর বোনসহ চার জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। তারা হলেন নারায়নগঞ্জ জেলার সোনারগাঁয়ের সাদীপুর কোনাবাড়ির মৃত হযরত আলীর কন্যা সোনিয়া ও সুমী এবং ডোমারের নিজ ভোগডাবুড়ী গ্রামের কবিরাজ আব্দুল জলিল ও তার স্ত্রী রাশিদা বেগম।
এ সময় পুলিশ তাদের কাছ থেকে জঙ্গি প্রশিক্ষনের ভিডিও-অডিও ফুটেজ, লিফলেট, চারটি মোবাইল সেট উদ্ধার করে। পুলিশ আটক ব‌্যাক্তিদের জিজ্ঞাসাবাদে জঙ্গি সংশ্রিষ্টতা পেয়ে শুক্রবার ডোমার থানার এসআই সহিদুল ইসলাম নিজে বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ আজ শনিবার নীলফামারী জেলা জজ আদালতে আটক জেএমবি সদস্যদের রিমান্ডের জন্য হাজির করা হলে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।
নীলফামারী পুলিশ সুপার আশরাফ হোসেন চার জেএমবি সদস্যের সাত দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, আটক সোনিয়া ও সুমীর ভাই জেএমবি সদস্য মাসুম মোস্তাদি নারায়নগঞ্জ জেলা কারাগারে এবং গৃহকত্রী রাশিদা বেগমের ভাগিনা জেএমবি সদস্য সাইফুর রহমান নীলফামারী জেলা কারাগারে আটক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ