• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগুড়ায় আ. লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

বগুড়া, ১৭ নভেম্বর।। বগুড়ার আদমদীঘিতে ধানক্ষেত থেকে নজরুল ইসলাম (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চাপাপুর ইউনিয়নের মন্দিরপুকুড় গ্রাম থেকে শনিবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নজরুল ওই গ্রামের মৃত সখিন উদ্দিন সরদারের ছেলে ও চাপাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে একটি ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হন নজরুল। এরপর রাতে আর বাড়িতে ফিরেননি। পরে শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে কাঞ্চনপুর এলাকায় একটি ধানক্ষেতে তার গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, নিহত নজরুল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ২টি মাদক মামলা রয়েছে। ১৫ দিন আগে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ