• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নেত্রকোনায় কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নেত্রকোনা. ৩০ নভেম্বর।। নেত্রকোনা সদর উপজেলার রাজুর বাজার এলাকায় জেলা কৃষক লীগের সদস্য এ কে এম মাসুদ ফারুককে (৫২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফারুক সদর উপজেলার পৌর এলাকার বাহিরচাপড়া গ্রামের মৃত আবদুল মুকিতের ছেলে। তিনি একজন ঠিকাদারি ব্যবসায়ী ছিলেন।বৃহস্পতিবার (২৯ বৃস্পতিবার) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা পৌর শহরের বালুয়াখালী এলাকার এ কে এম মাসুদ ফারুকের ছেলে স্বাধীনের (১৫) সঙ্গে দুই সপ্তাহ আগে একই এলাকার সবুজ মিয়ার ছেলে নয়নের (১৫) হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে সবুজ ও তার ছেলের বিরুদ্ধে নেত্রকোনা থানায় মামলা করেন ফারুক।

এরই জের ধরে সন্ধ্যায় রাজুর বাজার এলাকায় ফারুকের ব্যবসায়িক চেম্বারের সামনে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ