• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

রাজধানীতে ছাত্রলীগ সভাপতি দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত

ঢাকা, ০৭ ডিসেম্বর।। রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বনানীর ১৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান (২৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন নূর ইসলাম নামের আরেকজন।
বনানী থানার মহাখালী টিঅ্যান্ডটি কলোনি এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

হামলার পর রাকিব ও নূরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় রাকিবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, মহাখালী টিঅ্যান্ডটি কলোনি মসজিদের পেছনে রাবিকদের বাসা। পরিবারের সঙ্গে তিনি সেখানেই থাকতেন। তাদের গ্রামের বাড়ি বরিশালে।
পুলিশ জানায়, বনানী থানার মহাখালী টিঅ্যান্ডটি কলোনি এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা রাকিব হাসান ও নূর ইসলামকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বনানী থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান। হাসপাতালে বনানী থানার পরিদর্শক ( অপরেশন) সায়হান ওলিউল্লা জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ উপপরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, রাকিবের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নূর ইসলামের চিকিৎসা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ