• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে গণধর্ষনের শিকার শিশুটি হাসপাতালে, এক ধর্ষক আটক

প্রতিকী ছবি

সিসি নিউজ, ১০ ডিসেম্বর।। নীলফামারীর সৈয়দপুরে ১২ বছরের এক শিশু গণধর্ষনের শিকার হয়েছে। গত শনিবার (৮ ডিসেম্বর) রাতে শহরের নীচু কলোনী এলাকার একটি বাসায় ওই গণধর্ষনের ঘটনাটি ঘটে।

থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতের ওই ঘটনায় পরদিন রোববার রাতে শিশুটির বাবা মোহাম্মদ মজনু নিজে বাদী হয়ে নীচু কলোনীর তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে রাতেই পুলিশ গোলজার হোসেন (৪৫) নামে এক ধর্ষককে গ্রেফতার করে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) নুরুজ্জামান বেগ সিসি নিউজকে জানান, গ্রেফতারকৃত গোলজারকে আজ সোমবার আদালাতের মাধ‌্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন‌্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা সিসি নিউজকে জানান, গ্রেফতারকৃত ধর্ষক গোলজার প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষনের বিষয়টি স্বীকার করেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাকী আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ