• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বিএনপি প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে মামলা

সিসি নিউজ, ২১ ডিসেম্বর।। ডিজিটাল নিরাপত্তা আইনে পটুয়াখালী-৩ আসনের বিএনপি প্রার্থী বহুল আলোচিত-সমালোচিত গোলাম মাওলা রনির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ মামলায় রনিসহ আরো ৬ জনের নাম রয়েছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দিনগত রাতে গলাচিপা থানায় মামলাটি দায়ের করেন আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও গলাচিপা মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মেহেদী মাসুদ। মামলা নম্বর-১৪।

এ বিষয়ে গোলাম মাওলা রনি বলেন, ‘কি জন্য মামলা হইছে আমি জানি না। এখনও পর্যন্ত মামলার বিষয়ে পুরোপুরি অবগত নই। তবে লোকমুখে শুনেছি। আমার বিরুদ্ধে মামলা হওয়ার কথাও না।যদি মামলা হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবো।’

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, মামলায় গোলাম মাওলা রনিসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ