• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কাল থেকে শুরু হচ্ছে বিপিএল

আমিরুল লতিফ, ঢাকা।। প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যায়নি। তাইতো শুরু ম্যাচকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফী। অন্যদিকে, দেশি তারকাদের নিয়ে বাজিমাত করতে চান রংপুরের প্রতিপক্ষ চট্টগ্রাম ভাইকিংস। হোম অব ক্রিকেটে খেলা শুরু দুপুর সাড়ে ১২টায়। সন্ধ্যা পাঁচটা বিশে মাঠে নামবে রানার্সআপ ঢাকা ডায়নামাইট। সাকিব-নারিনদের প্রতিপক্ষ রাজশাহী কিংস। মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। নির্বাচনের ব্যস্ততা, ক্লান্তি ঝেড়ে মাশরাফীর পুরো
মনযোগ এখন ক্রিকেটে। আগের পাঁচ আসরের শিরেপা জিতেছেন। এবারও গেইল-ডিভিলিয়ার্স-রুশো-কটরেলদের নিয়ে শক্তিশালী দল। তবে অতিআত্মবিশ্বাসী থাকার সুযোগ নেই। তাইতো শুরুর ম্যাচে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন ম্যাশ।
এরআগে বরিশাল বুলস, রাজশাহী কিংসের প্রত্যাশা পুরন করতে পারেননি মুশফিক। এবার বন্দরনগরীর দলকে সাফল্য এনে  দেয়ার প্রতিজ্ঞা করেছেন। দলে নামে-ভারে বড় তারকা না থাকলেও, আশরাফুল-সৌকত-খালেদ-শাহজাদ-রঙ্কি-সানাকাদের নিয়ে আশাবাদি ভাইকিংস অধিনায়ক।
দিনের আরেক ম্যাচ-ও সমর্থকদের জন্য রোমাঞ্চের। সাকিবের বিপক্ষে, লড়াই করতে নামবেন বিপিএলে চমক অধিনায়ক মিরাজ। ঢাকা ডায়নামাইটসকে স্বস্তি দিচ্ছে দেশি ক্রিকেটদের ম্যাচের মধ্যে থাকা আর নারিন, পোলার্ড, রাসেলদের সমন্বয়।
বিদেশি কালেকশনে সবচে পিছিয়ে রাজশাহী। তাদের ভরসা মিরাজ-আরাফাত সানি-রাব্বি-মুমিনুলের মতো দেশি ক্রিকেটার। নিজেদের শক্তির জায়গা বোলিং দিয়ে বাজিমাতের লক্ষ্য পদ্মা পাড়ের দলটির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ