• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ৪ বছরের শিশুকে যৌননিপীড়ন: ভ‌্যানচালক আটক

সিসি নিউজ, ৫ জানুয়ারি।। নীলফামারীর সৈয়দপুরে ৪ বছরের শিশুকে যৌননিপীড়নের অভিযোগে মোহাম্মদ মিঠু (৩৫) নামে এক ভ‌্যানচালককে আটক করেছে পুলিশ। আটক ভ‌্যানচালক মিঠু সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মালিপাড়ার মোহাম্মদ আলীর পুত্র।

থানা সূত্র মতে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ীর পাশে শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে ভ‌্যানচালক মিঠু খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর সময় একই গ্রামের দিনমজুর পত্তম চন্দ্র রায়ের ৪ বছরের শিশু কন‌্যাকে যৌননিপীড়ন করে। শিশুটি বাড়িতে গিয়ে বাবা-মাকে ঘটনাটি খুলে বলে। প্রথমে মানসম্মানের ভয়ে ও হিন্দু সম্প্রদায়ের কারণে শিশুটির পরিবার বিষয়টি চেপে যায়। কিন্তু শুক্রবার শিশুটি অসুস্থ‌্যবোধ করলে দিনমজুর পত্তম রায় সৈয়দপুর থানায় এসে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে রাত ৯টার দিকে পুলিশ মিঠুকে বাড়ী থেকে আটক করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা সিসি নিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মিঠু ঘটনার সত‌্যতা স্বীকার করে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ ব‌্যাপারে থানায় একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ