• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

জয়পুরহাটে পোল্ট্রি ব্যবসায়ীর ১৪ লাখ টাকা ছিনতাই

জয়পুরহাট, ১৮ জানুয়ারী: জয়পুরহাটের কালাই উপজেলার সড়াইল নামক স্থানে রতন ফকির (৩২) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৪ লাখ ২০ হাজার টাকা ছিনতায় করেছে দুর্বৃত্তরা। বৃহষ্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রতন ফকির উপজেলার পুনট পূর্ব পাড়া গ্রামের মোশারফ ফকিরের ছেলে।
ছিনতাই কবলিত ও আহত পোল্ট্রি ব্যাবসায়ী রতন জানান, বৃহষ্পতিবার বিকেলে তিনি ও মোখলেছ উদ্দিন (৪০) নামে তার এক সহকর্মী জয়পুরহাট ইসলামী ব্যাংক থেকে ১৪ লাখ ২০ হাজার টাকা উত্তলোন করে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।
পথে কালাই পৌরসভার সড়াইল এলাকায় পৌছিলে দুইটি মোটর সাইকেলযোগে অজ্ঞাতনামা ছয় জন ছিনতাইকারি তার পথরোধ করে টাকাভর্তি ব্যাগ ছিনতাই করে। এতে বাধা দিলে দুর্বৃত্তরা রতনকে এলোপাতারি ছুরিকাঘাত করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান। রতন ও মোখলেছের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহত রতনকে উদ্ধার করে কালাই উপজেলা হাসপাতালে ভর্তি করিয়ে দেন।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে চিকিৎসাধীন আহত রতনের খোঁজ খবর নিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতিসহ ছিনতাইকারীদের গ্রেফতার ও ছিনতাইকৃত টাকা উদ্ধারে পুলিশী অভিযান চলছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ