• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রতারণার মামলায় সাবেক ফুটবলার কায়সার হামিদ কারাগারে

ঢাকা, ২১ জানুয়ারী।। প্রতারণার অভিযোগে রাজধানীর বনানী থানায় করা মামলায় সাবেক ফুটবলার কায়সার হামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক শামছুদ্দিন।

অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।২০১৪ সালে বনানী থানায় করা একটি মামলায় রবিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে তাকে গ্রেফতার করে সিআইডির একটি দল।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো-উত্তর) মীর্জা আব্দুল্লাহেল বলেন, নিউওয়ে মাল্টি পারপাস কো-অপারেটিভ নামে একটি প্রতিষ্ঠান ছিল কায়সার হামিদের। এ প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে লাভ বেশি দেওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন।  কিন্তু পরবর্তীতে টাকা দিতে পারেননি। প্রায় আট বছর আগের এ প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে অর্থ লগ্নিকারীদের বেশ কয়েকজন তার বিরুদ্ধে মামলা করে।  এর একটি মামলা সিআইডির ঢাকা মেট্রোর উত্তর অঞ্চল তদন্ত করছে।  মামলায় কায়সার হামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

উল্লেখ্য, জাতীয় ফুটবল দলের এক সময়ের অধিনায়ক কায়সার হামিদ বাংলাদেশে ফুটবল ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে স্বীকৃত। তিনি ‘মোহামেডানের কায়সার হামিদ’ নামেই পরিচিত ছিলেন।  তার মা রানী হামিদ বাংলাদেশের সেরা দাবাড়ুদের একজন। তার বাবা প্রয়াত সেনা কর্মকর্তা আবদুল হামিদও ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ