• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

তিন ভূয়া সাংবাদিক আটকের পর কারাগারে

বান্দরবান, ২১ জানুয়ারী।। চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে ফের তিন সাংবাদিককে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আটককৃত ৩ ভূয়া সাংবাদিকরা হলেন, নজরুল ইসলাম মজিব (৪৮), মো. ফিরোজ (৪৫) ও ক্যামেরাম্যান মো. জাবেদ (৩৫)। এদের মধ্যে নজরুল ইসলাম মজিব বান্দরবানের লামা উপজেলার ফাইতং এবং বাকি দুজন কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে নজরুল ইসলাম একুশে সংবাদ, চাটগাঁর সংবাদ, অপরাধ চিত্র ও দৈনিক খবরসহ বেশ কয়েকটি পত্রিকার প্রতিনিধি পরিচয় দিয়ে বান্দরবানসহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছিলেন।গতকাল রবিবার(২০ জানুয়ারি) বিকেলে বান্দরবানের কুহালং ও সুয়ালকের বিভিন্ন ব্রিক ফিল্ডের ছবি তুলে নজরুল ইসলাম চাঁদা দাবি করলে সেখানকার ম্যানেজারের সন্দেহ হলে স্থানীয় সাংবাদিক ও পুলিশকে খবর হয়। তাদের আইডি কার্ড যাচাই-বাছাই করলে প্রতিনিধির সত্যতা না পাওয়ায় তাদের পুলিশ থানায় নিয়ে আসে।এ সময় তাদের কাছ থেকে দুটি ক্যামেরা, কয়েকটি মোবাইল, বিভিন্ন পত্রিকার আইডি কার্ড, চাঁদা আদায়ের টাকা জব্দ করা হয়।

বান্দরবান সদর থানার উপ পুলিশ পরিদর্শক(এসআই) বিপুল রায় বলেন, তিনজনেই নিজেদের সাংবাদিক পরিচয়ে সদরের কয়েকটি ব্রিক ফিল্ডে গিয়ে ছবি তুলে চাঁদা দাবি করেছে ও কিছু কিছু ফিল্ড থেকে চাঁদা নিয়েছে। আজ সোমবার (২১ জানুয়ারি) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে গত ৭ জানুয়ারি চাইথোয়াই চিং মারমা (৩২) ও চিংথোয়াইনু মারমা নামে দুজন ভুয়া সাংবাদিককে চাঁদাবাজির সময় সদরের বালাঘাটা থেকে স্থানিয়রা আটকের পর পুলিশের হাতে তুলে দেন। তারা বর্তমানে চাঁদাবাজির মামলায় বান্দরবান কারাগারে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ